ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

‘কোম্পানি রসিদ দেয় না, অথচ জরিমানা করে আমাদের’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৮-২০২৩ দুপুর ২:১২

আমরা যখন কোম্পানি থেকে ডিম আনি, রশিদে শুধু ডিমের পরিমাণ দেওয়া থাকে। কত টাকার ডিম কেনা হলো সেটা দেওয়া থাকে না। তারা না দিলে কী আমরা জোর করে নেবো? জোরাজুরি করলে ডিলারশিপ বাতিল হয়ে যায়। আমরা কই যাব? 

কথাগুলো বলছিলেন রাজধানীর কাপ্তানবাজারে ডিমের পাইকারি মার্কেটে ডিম বিক্রেতা জহিরুল হক। ডিমের দাম সহনীয় পর্যায়ে রাখতে আজ (শনিবার) এই বাজারে অভিযান চালিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ক্রয় রসিদ ও বিক্রয় রশিদে ডিমের দাম উল্লেখ না থাকায় এ জরিমানা করা হয়। 

জহিরুল হক বলেন, হ্যাঁ, আমাদের ভুল হয়েছে যে আমরা পাকা রসিদ দেই না, কার্বন কপি রাখি না। কিন্তু আমাদের কোম্পানিই তো পাকা রসিদ দেয় না। সেটার সমাধান করবে কে? মোস্তাফিজুর ট্রেডার্সের মালিক মোস্তাফিজুর রহমানকেও জরিমানা করা হয় ক্রয় রসিদ ও বিক্রয় রসিদে ডিমের দাম উল্লেখ না থাকায়।
 জহিরুল হকের মতো জরিমানা করো হয়েছে মোস্তাফিজুর ট্রেডার্সের মালিক মোস্তাফিজুর রহমানকেও। তিনি বলেন, পাকা রসিদ দেখাতে পারিনি বলে জরিমানা করল। কিন্তু কোম্পানিই তো আমাদের রসিদ দেয় না। কাজী ফার্মস, প্যারাগন, ডায়মন্ড তারা কেউই পাকা রসিদ দেয় না। দিলে একটা সিস্টেমে থাকতো বিষয়টা। অথচ ভোক্তা তো তাদের ধরছে না। শুধু আমাদের জরিমানা করছে।

অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল। অভিযান শেষে তিনি বলেন, আমরা কিছু প্রতিষ্ঠানে অনিয়ম পেয়েছি, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এমন না হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আজ বাজার ঘুরে ডিমের দাম বৃদ্ধির কারণ হিসেবে যেগুলো পেয়েছি, সেগুলো প্রতিবেদন আকারে তৈরি করে মহাপরিচালকের  কাছে দেব এবং সে অনুযায়ী অধিদপ্তর ব্যবস্থা নেবে। যেসব কোম্পানির বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের বিষয়ে তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। 

গত কয়েকদিনে ডিমের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। ফার্মের মুরগির ডিম এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা হালি। অর্থাৎ এক পিস ডিমের দাম ১৫ টাকা। গত সপ্তাহেও এক পিস ডিম বিক্রি হয়েছে ১১ থেকে ১২ টাকায়, অর্থাৎ হালি ছিল ৪৮ থেকে ৫০ টাকা। 

এ ছাড়া দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা ডজন দরে। হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। সোনালি মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৬০ টাকা। আর ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকা। দেশি মুরগির ডিমের শত বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। 

এমএসএম / এমএসএম

সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু

২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি

প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান

রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের

বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার

হা‌সিনা ভার‌তে ব‌সে যা কর‌ছেন, বাংলাদেশ থে‌কে হলে মোদি ঢাকা সফর কর‌তেন

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে