১৯ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস
দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
রোববার (১৩ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে
এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে শনিবার (১২ আগস্ট) রাতে আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এমএসএম / এমএসএম
নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন
সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা
হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
তাহসিফ হত্যা: রিমান্ড শেষে কারাগারে দিশা
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান
১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী
গাড়ির চোরাই যন্ত্রাংশের গোডাউনের সন্ধান, গ্রেপ্তার ৪
শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা
জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের জাহাজের নাম পরিবর্তন
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি, এক্সের অনুবাদে বিব্রত জাপানি মন্ত্রী
ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন