খাদ্য নিরাপদতা নিশ্চিতে এ সমঝোতা স্মারক একটি বড় মাইলফলক: খাদ্যসচিব
১৭ ই আগস্ট বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এবং দি ডেনিস ভেটেরেনারি ও ফুড এডমিনিস্ট্রেশন (ডিভিএফএ)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সমঝোতা স্মারক অনুষ্ঠানে খাদ্যসচিব মো. ইসমাইল হোসেন এনডিসি বলেন, ‘‘বাংলাদেশের খাদ্য নিরাপদতা নিশ্চিতে এই সমঝোতা স্মারক একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। এটি নিরাপদ খাদ্যের মান ও আইনগত অনুশীলন বাড়াতে আমাদের চলমান প্রচেষ্টায় তাৎপর্যপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করবে।”
উভয় দেশ এর মাধ্যমে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন নতুন ক্ষেত্র তৈরী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "ডেনমার্ক পোল্ট্রি ও ডেইরি ভিত্তিক খাদ্যের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে। বাংলাদেশ ডেইরি খাত নিরাপদতার জন্য ডেনমার্কের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগাতে পারবে।"
সকাল দশটায় শুরু হওয়া এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিএফএসএ'র পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার এবং ডিভিএফএ'র পক্ষে স্বাক্ষর করেন ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন জনাব অ্যান্ডার্স কার্লসেন।
স্বাক্ষর অনুষ্ঠানে বিএফএসএ চেয়ারম্যান বলেন, ‘‘আমরা যখনই আমাদের নাগরিকদের সুস্বাস্থ্য ও কল্যাণের জন্য কাজ করছি, তখন এ ধরনের সমঝোতা স্মারক আমাদের অভিজ্ঞতা বিনিময় করতে, খাদ্য নিরাপদতা নিশ্চিত করতে এবং নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহায়ক হবে।" তিনি আরো বলেন, আমাদের যৌথ প্রচেষ্টা ভোক্তাদের জন্য নিরাপদ খাবার ও বৈশ্বিক খাদ্য সেক্টরে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে সহায়তা করবে।
ঢাকাস্থ ডেনমার্ক দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন জনাব অ্যান্ডার্স কার্লসেন বলেন, ‘‘ডেনমার্ক ও বাংলাদেশের মধ্যকার চলমান ৫০ বছরের সম্পর্ক নিরাপদ খাদ্য ও টেকসই খাদ্য উৎপাদনে গভীর সহযোগিতার মাধ্যমে সম্পর্কের পরবর্তী ধাপে প্রবেশ করতে পেরে আমরা অনেক আনন্দিত।”
ডেনমার্ক দূতাবাসের খাদ্য ও কৃষি খাতের কাউন্সিলর মারিয়া স্টেইন নুডসেন বলেন, ‘‘উভয় দেশ নিরাপদ খাদ্য ও টেকসই উৎপাদনের পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ নিয়ে কাজ করার সুযোগ পাবে। ডেনমার্ক বিএফএসএ'র সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে।”
এ সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে উভয় দেশ নিরাপদ খাদ্য নিশ্চিত, টেকসই খাদ্য উৎপাদন, বৈশ্বিক নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা, পরিবর্তিত অভিযোজন বৃদ্ধি, কৃষি-মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক অংশীদারিত্ব, কৌশলগত খাতে সহায়তা এবং বৈজ্ঞানিক, কারিগরি ও আইনগত সহায়তার ক্ষেত্রে উভয় দেশ একে অন্যকে সহযোগিতা করবে।
এছাড়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় ও বিএফএসএ'র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডেনমার্ক দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
এমএসএম / এমএসএম
সৌদিতে হুতিদের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু
২২ অক্টোবর ছুটি অনুমোদন, দুর্গাপূজায় মিলছে ৫ দিনের ছুটি
প্রাতিষ্ঠানিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে রাষ্ট্রপতির আহ্বান
রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী
অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং : কর্মদক্ষতা মূল্যায়নে দ্বিতীয় সেরা বিটিআরসি
ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু
ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, চিকিৎসাব্যবস্থা নিয়েও প্রশ্ন সেলিমের
বান্ধবীর বাসায় কেরোসিন ঢেলে আগুন, নিশার মৃত্যুর ঘটনায় দুজন গ্রেপ্তার
হাসিনা ভারতে বসে যা করছেন, বাংলাদেশ থেকে হলে মোদি ঢাকা সফর করতেন
শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী
১০২ গুণী শিক্ষকের হাতে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী
সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত
পারস্পরিক শ্রদ্ধা, জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে হবে
Link Copied