ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় অস্ত্রসহ জলদস্যু ‍আটক


আমির হোসেন, নোয়াখালী photo আমির হোসেন, নোয়াখালী
প্রকাশিত: ৫-৮-২০২১ দুপুর ৪:২৯

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে অস্ত্রসহ এক জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (৪ ‍আগস্ট) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিঝুমদ্বীপ এলাকার সিরাজের বাড়িতে অভিযান চালিয়ে ওই জলদস্যুকে আটক করে কোস্টগার্ড। এ সময় ঘটনাস্থল থেকে একটি একনলা দেশি শটগান, তিন রাউন্ড গুলি, তিনটি অবৈধ পাইরোটেকনিক, দুটিরামদা উদ্ধার করা হয়। আটককৃত মো. ইলিয়াছ (৩৮) উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের মদিনা গ্রামের মৃত মো. সিরাজের ছেলে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টায় হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এএসএম লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড হাতিয়া স্টেশনের একটি দল স্টেশন কমান্ডার লে. এএসএম লুৎফর রহমানের নেতৃত্বে ও হাতিয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব কান্তি রুদ্রের উপস্থিতিতে উপজেলার নিঝুমদ্বীপ এলাকার সিরাজের বাড়িতে রাত ১০টার দিকে বিশেষ অভিযান পরিচালনা কর‍া হয়। অভিযানে একটি একনলা দেশি শটগান, তিন রাউন্ড গুলি, তিনটি অবৈধ পাইরোটেকনিক, দুটি রামদাসহ জলদস্যু ইলিয়াছকে আটক কর‍া হয়। আসামি ও অস্ত্র হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ‍এবং কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ