ডেসকোর সার্ভার ডাউন, বিল পরিশোধে ভোগান্তি
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) প্রিপেইড মিটারের সার্ভার ডাউন হয়েছে। এর ফলে বিল পরিশোধ ও অন্যান্য কাজে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা।
রোববার (২০ আগস্ট) সকাল থেকে সার্ভারের এ সমস্যা দেখা দেয়।
গ্রাহকরা জানান, প্রিপেইড মিটারের বিল পরিশোধ করতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া ঘণ্টার পর ঘণ্টা পার হলেও বিল পরিশোধ করা যাচ্ছে না।
এ বিষয়ে ডেসকোর মুখপাত্র মলয় বলেন, ‘সার্ভার ডাউনের ঘটনাটি সত্য। তবে বিল পরিশোধ করার জন্য ভিন্ন পেমেন্ট ব্যবস্থা রয়েছে, গ্রাহকরা ওই মাধ্যমে বিল দিতে পারবেন।’
তিনি বলেন, তাছাড়া ডেসকোর প্রিপেইড মিটারগুলো থাকে বাড়ির নিচে। এতে মাঝেমধ্যে নেটওয়ার্ক পাওয়া যায় না। সেজন্যও বিল পরিশোধে একটু অপেক্ষা করতে হতে পারে।
এমএসএম / এমএসএম
নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন
সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা
হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
তাহসিফ হত্যা: রিমান্ড শেষে কারাগারে দিশা
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান
১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী
গাড়ির চোরাই যন্ত্রাংশের গোডাউনের সন্ধান, গ্রেপ্তার ৪
শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা
জাতীয় চার নেতার নামে থাকা কোস্টগার্ডের জাহাজের নাম পরিবর্তন
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি, এক্সের অনুবাদে বিব্রত জাপানি মন্ত্রী
ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
Link Copied