টানা ২০ দিন চলছে আইএইচসিআরএফের খাবার বিতরণ
রাজশাহীতে মানবাধিকার সংগঠন ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন’ (আইএইচসিআরএফ) করোনাকালীন দুর্যোগে অসহায় ও দুস্থদের মাঝে টানা ২০ দিন ধরে খাবার বিতরণ করছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাজশাহী নগরীর ভদ্রা জামালপুর মাজারসংলগ্ন রেললাইনের পাশের বস্তিতে ১৫০ জন দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
সব সময় অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আইএইচসিআরএফ রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান পাইলট ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাগর নোমানীর সার্বিক তত্ত্বাবধানে এ খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অনুরাগ কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী কাজী আসাদুর রহমান টিটু, দৈনিক সকালের সময়ের ব্যুরোপ্রধান শাহিনুর রহমান সোনা, দৈনিক স্বদেশ প্রতিদিনের ব্যুরোপ্রধান আমিন হোসেন, বিডি সোশ্যাল নিউজ ব্যুরোপ্রধান জুয়েল আহমেদ, দৈনিক উপচারের প্রতিনিধি আসগর আলী সাগর, নাঈম হাসান, সীমিত নাহার হিমেল প্রমুখ।
এছাড়াও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মাসুক খান, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, আদিল হোসেন, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত