বাবার মৃত্যুর শোকে হার্ট অ্যাটাক করে ছেলের মৃত্যু
বাবার মৃত্যুর শোকে হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু হয়েছে। পিরোজপুরের কাউখালীতে বাবার মৃত্যু সংবাদ শুনে ছেলে আরিফ হোসেন হার্টঅ্যাটাকে মারা গেছেন। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরিফ হৃদরোগ ইনস্টিটিউট এ মারা যান। আরিফের শাশুড়ি নাসিরা রেখা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (২১ আগস্ট) পিরোজপুরের কাউখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা নুরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন। বাবার মৃত্যুর সংবাদ শোনার পর নুরুল ইসলামের ছোট ছেলে আরিফ হোসেন (৩২) স্ট্রোক করলে তাকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরিফ হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে মারা যান।
পরে দুুপুরে কাউখালী বাসস্ট্যান্ড মসজিদের সামনে জানাজা শেষে ছোট বিড়ালজুরী গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা ও ছেলেকে দাফন করা হয়।
মৃত আরিফের ৫ বছর বয়সী একটি মেয়ে আছে। দুই দিনের মধ্যে বাবা ও ছেলের মৃত্যুতে তাদের পরিবার আত্মীয়-স্বজনসহ পুরো কাউখালিতে শোকের ছায়া নেমেছে।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন
Link Copied