ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

নাগেশ্বরীতে শিক্ষার্থীদের কর্মক্ষমতা মূল্যায়ন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ২৩-৮-২০২৩ দুপুর ৪:২৯

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে ইংরেজি, কম্পিউটার, গণিত ও যোগাযোগে উপজেলা পর্যায়ে কর্মক্ষমতা মূল্যায়ন অনুষ্ঠান হয়েছে। ভাব বাংলাদেশের আয়োজনে এবং রোটারি গ্লোবাল গ্রান্ট প্রজেক্টের অর্থায়নে বুধবার দুপুরে উপজেলার রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে অংক, ইংরেজি, কম্পিউটার বিষয়ে এবং বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়, নেওয়াশী জাগরণী বালিকা বিদ্যা নিকেতন এবং ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি লুতফুন নেছার সভাপতিত্বে এবং ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, বিশেষ অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মশিউর রহমান, সোনাহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন, জাগরণী বালিকা বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক আবু আব্দুর রহমান সিদ্দিকী, ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার মাইদুল ইসলাম প্রমুখ। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন