মৌসুমি বায়ু সক্রিয়, ভারী বৃষ্টির আভাস
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এছাড়া তাপমাত্রায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায়, তবে ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এমএসএম / এমএসএম
বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : মন্ত্রী
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই : তথ্যমন্ত্রী
নিউ গিনি প্রপার্টিজে হামলায় লোক ভাড়া করা ঠিকাদার বিকাশ গ্রেপ্তার
বাংলাদেশকে কৌশলগত অংশীদার মনে করে কানাডা : হাইকমিশনার
‘ফাইভ স্টার’ হোটেলে বসে কর্মপরিকল্পনা করলে নারীর সমতা আসবে না
আঞ্চলিক সহযোগিতা গড়ে তুলতে পারলে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে
ঢামেকের বাথরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪, মামলা ৫৯
সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী
নারীর শুধু উপস্থিতি নয়, প্রয়োজন কার্যকর অংশগ্রহণ : সিইসি
বে অব বেঙ্গল কনভারসেশনের শেষ দিনের সংলাপ শুরু
বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী