ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

তৃণমূলে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের জোয়ার এসেছেঃ ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ২৫-৮-২০২৩ বিকাল ৫:১০
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে৷ দেশের উন্নয়ন ও সমৃদ্ধি দেখে তৃনমূলে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের জোয়ার এসেছে। সেই জোয়ারেই আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জননেত্রী শেখ হাসিনা টানা চতুর্থ বারের মত ক্ষমতায় আসবেন। 
 
বৃহস্পতিবার (২৪ আগস্ট) কুমিল্লার দাউদকান্দিতে তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে উন্নয়নের প্রচারপত্র বিতরণকালে এসব কথা বলেন ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। 
 
উল্লেখ্য যে, ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরের নেতৃত্বে কুমিল্লার দাউদকান্দির বায়নগর বাজার, মালিগাঁও, কালাসোনা বাজার, নতুন বাজার, তালেরছেও সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন দাউদকান্দি আওয়ামী লীগের কর্মী ও নেতৃবৃন্দ।
 
তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব যে আন্দোলন করছেন তা সার্কাস পার্টিতে পরিনত হয়েছে। জনগণ সার্কাস মার্কা আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। জনগণ পেছনে নয় সামনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পক্ষে এগিয়ে যেতে চায়। বোকারাই (বিএনপি-জামায়ত) অতীত নিয়ে পরে থাকে৷ স্মার্ট নেতারাই (আওয়ামী লীগের নেতৃবৃন্দ) আগামীর অমিত সম্ভাবনাকে নিয়ে স্মার্ট বাংলাদেশ প্রস্তুত করতে ব্যস্ত আছে৷ 
 
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, তৃণমূলে আওয়ামী লীগের জনপ্রিয়তা অতীতের চেয়ে বহুগুণ বেড়েছে৷ ঘরে ঘরে উন্নয়ন হয়েছে। আলোকিত হয়েছে জনপদ। সেই জন্যই এখন জনগণ উন্নয়ন ও দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষে দাড়িয়েছে। জননেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে টানা চতুর্থবার মত সরকার গঠন করবে ইনশাল্লাহ।
 
প্রচার পত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহমুদ আব্দুল কাদির রুহুল আমিন,দাউদকান্দি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজান খন্দকার, দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন, মালিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা: দেলোয়ার হোসেন, সাধারণ সাম্পাদক শাহাজান খানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের

দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী

মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী

‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ

নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে

ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

প্রবাসে বসে লীগের কমিটি বাণিজ্য ও বিতর্কিতদের পুনর্বাসন