ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রিলিজ পেল 'আমার ভাবনায়'


আবিদ রহমান  photo আবিদ রহমান
প্রকাশিত: ২৫-৮-২০২৩ রাত ১০:৪০

চলতি মাসের ২২ আগষ্ট সাহিল সোবহানী এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ পায় আহমেদ আপনের গান 'আমার ভাবনায়'।গানটি লিখেছেন দীপ্ত বনিক।কোনো একটা সময় ভাবতে ভাবতে হঠাৎ তার এই গান লেখা এবং সুর করা।দীপ্ত একটা মানুষের ভাবনা ও কল্পনা নিয়ে এই গানটা তৈরি করেন। গানটি গেয়েছেন আহমেদ আপন ।

আহমেদ আপন দীর্ঘ বিরতির পর 'আমার ভাবনায়' গানের মাধ্যমে ফিরে এলেন গানের জগতে। বেশ কিছুদিন তিনি গান থেকে দূরে ছিলেন। আহমেদ আপন বলেন, 'গানকে যারা ভালোবাসতে জানেন, তারা গানে ফিরে আসবেই।'সাহিল সোবহানী বলেন, 'বাংলা ভাষা আমাদের মাতৃভাষা,  হিন্দি গানকে প্রাধান্য না দিয়ে, বাংলা গানকে ভালোবাসেন, ভালো গানের সাথে  সবাইকে পরিচয় করিয়ে দিন । তাইলে বাংলা গানে সুন্দর পরিবর্তন আসবে, যেটির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।'
গানটির ভিডিও ডিরেক্টর ও সিনেমাটোগ্রাফি ছিলেন রাহিবুল হক। এডিট ও কালার করেছেন তন্ময় বড়ুয়া, গিটার ও বেস বাজিয়েছেন মুরসালিন হৃদয়, ইয়কুলেলে তে ছিলেন  কায়সার আহমেদ। গানটি 'লেভেল টেন প্রোডাকশনের ব্যানারে মুক্তি পায়।

এমএসএম / এমএসএম

গ্লোবালি অনেক বড় জায়গায় যেতে হবে

সুস্থতার পথে কল্পনা

ধূমপান করতে হাত কাঁপছিল, লজ্জা লাগছিল : বিদ্যা

দীর্ঘদিন পর এক মঞ্চে ফিরছেন জেমস-হাসান

১ হাজার কোটি টাকার সম্পত্তি কীভাবে সামলান সাবা

স্পাইডার-ম্যানের নামে সড়কের নামকরণ

জন্মদিনে ভালোবাসায় সিক্ত সোহানা সাবা, বললেন আক্ষেপের কথাও

পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা

কাজ পেতে নগ্ন দৃশ্যে অভিনয় করতেন ‘গেম অব থ্রোনস’ তারকা লিনা হেডি

অপেক্ষায় ম্রুণাল ঠাকুর, ৯ মাসে নেই কোনও ছবি অভিনেত্রীর

শাকিব খানের 'মহব্বত'-এ যুক্ত হলেন রাকিব

সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে!

কুমারত্ব নিয়ে প্রশ্ন করে সালমানের ধমক খেলেন করণ