ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নাগেশ্বরীতে শিক্ষার্থীদেরকে বিতর্ক ও বাল্যবিয়ে বিষয়ে প্রশিক্ষণ


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ২৬-৮-২০২৩ দুপুর ৩:৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মেয়েদের সমস্যাকে কেন্দ্র করে বিতর্ক ক্লাব গঠন, বালবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক এবং বিতর্ক প্রতিযোগিতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ভাব বাংলাদেশের আয়োজনে এবং মালালা ফান্ড প্রজেক্টের অর্থায়নে শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী নাগেশ্বরী ডিএম একাডেমি বিদ্যালয়ে এ সময় শিক্ষার্থীদেকে বিতর্ক প্রতিযোগিতা এবং বালবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষন প্রদান করেন ভাব বাংলাদেশের প্রশিক্ষক আব্দুল কাইয়ুম। প্রশিক্ষণে উপজেলার ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়, আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন ভাব বাংলাদেশের এ্যাসিস্টেন্ট কান্ট্রি ডিরেক্টর এমএ আলিম খান, প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম আজাদ, আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শালমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হুদা মন্ডল মামুন, ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার মাইদুল ইসলাম প্রমুখ। 

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ