শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ বরিশাল বিভাগের রূপালী ব্যাংকের ৪৯ টি শাখা একযোগে এই কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচির অংশ হিসাবে পিরোজপুরে রূপালী ব্যাংক লিমিটেড, হুলারহাট শাখা বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে। পিরোজপুরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর এপ্রোচ সড়কের ২ পাশে ২৫ প্রজাতির মোট ৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে।
এ সময় রূপালী ব্যাংকের বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান জনাব রোকনুজ্জামান, পিরোজপুরের জোনাল ম্যানেজার জনাব বিপুল কৃষ্ণ সন্নমত, হুলারহাট শাখার ব্যবস্থাপক জনাব মোঃ মিজানুর রহমান ও অন্যান্য ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হুলারহাট শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন,
পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোন বিকল্প নেই। ব্যাংকের এমডি এন্ড সিইও মহোদয়ের নির্দেশে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে তারা এই কর্মসূচি পালন করেছেন। ভবিষ্যতে ও তারা ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মহতী কর্মকান্ডের সাথে যুক্ত থাকবেন বলে জানান।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ
Link Copied