কবিতা খানম
বুটের ডালের হালুয়া
উপকরণ
বুটের ডাল আধা কেজি, চিনি স্বাদমত, তেল ১ কাপ, ঘি আধা কাপ, দারুচিনি ২ টুকরা, এলাচ ৪টি, তেজপাতা ২টি।

প্রণালী
প্রথমে বুটের ডাল ৪ ঘন্টা ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিন। এবার পাটায় বেটে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তারপর চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তেল ও ঘি দিয়ে দিন। এ সব উপকরণ গরম হলে দারুচিনি, এলাচ, তেজপাতা ও বাটা ডাল দিয়ে একটু ভেজে নিন। এবার চিনি দিয়ে ঘনঘন নেড়ে হালুয়া তৈরি করে নিন। খেয়াল রাখতে হবে যেন নিচে পোড়া লেগে না যায়। যখন দলা হয়ে যাবে এবং ফ্রাইপ্যান থেকে তেল উপরে উঠে আসবে তখন নামিয়ে নিন। তারপর গরম গরম একটি প্লেটে ঢেলে সমান করে বসিয়ে বরফির আকারে কেটে পরিবেশন করুন মজাদার বুটের ডালের হালুয়া।
Sunny / Sunny
মালাই লাচ্ছি তৈরির রেসিপি জেনে নিন
ইফতারে মুরগির মাংসের টিকিয়া তৈরির রেসিপি
রোজা ভাঙুন পুষ্টিকর আলুর স্যুপ দিয়ে
ইফতারের জন্য খেজুরের স্মুদি তৈরির রেসিপি
আলুর ডোনাট তৈরির সহজ রেসিপি জেনে নিন
বরইয়ের চাটনি তৈরির রেসিপি জেনে নিন
বেগুন-টমেটোর ভর্তা তৈরির সহজ রেসিপি
মুইঠা পিঠা তৈরির রেসিপি জেনে নিন
গুঁড়া দুধ দিয়ে সন্দেশ তৈরির রেসিপি
চিকেন পুরি তৈরির রেসিপি জেনে নিন
ভর্তার সৃজনশীল প্রকাশ ফারজানা বাতেন এর বই শত ভর্তার ভুবনে
চিংড়ি মাছের তিল ললিপপ
ডিম আলুরচপ
Link Copied