ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বিধিনিষেধ উপেক্ষা করে চলছে চাইনিজ রেস্তোরাঁ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৬-৮-২০২১ বিকাল ৭:৫৮
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানের ৬নং রোডের শেষ মাথায় গ্রিন সিটি এলাকায় লকডাউন উপেক্ষা করে চালানো হচ্ছে চাইনিজ রেস্তোরাঁ। সরেজমিন দেখা যায়, এসব চাইনিজ রেস্তোরায় করোনাকালীনও উপচেপড়া ভিড়। চাইনিজ রেস্তোরাঁ কর্তৃপক্ষ লকডাউনকে তোয়াক্কা না করে দেদার বসিয়ে খাওয়ানো হচ্ছে কাস্টমারদের। একই স্থানে চার-পাঁচটি রেস্তোরাঁয় চলছে এ অনিয়ম। রেস্তোরাঁগুলো হলো- ফুডলি, কাবাবি আড্ডা, রিভার সাইড, বার্গার বার, ফুডহিল এবং কেটলি ক্যাফে।
 
একটি রেস্তোরাঁর ম্যানেজারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, কিসের লকডাউন? আমরা রেস্তোরাঁ চালিয়ে যাব, আপনাদের কিছু করার থাকলে করেন। আর আমরা রেস্তোরাঁগুলো বিকেল থেকে রাত পর্যন্ত চালিয়ে থাকি। এত কঠিন লকডাউনের সময়ও যেখানে পার্সেল বিক্রি করার নির্দেশ, সেখানে কিভাবে একসাথে বসিয়ে খাওয়ানো হচ্ছে- কাস্টমারদের এমনকি প্রশ্ন সাধারণত জনমনে। 
 
চলমান করোনায় যখন সারাদেশ বিপদগ্রস্ত, সারাদেশে যখন কঠোর বিধিনিষেধ; ঠিক সেই মুহূর্তে কিছু অসাধু রেস্তোরাঁ মালিক এই বিধিনিষেধ অমান্য করে দেদার চালাচ্ছে চাইনিজ রেস্তোরাঁ ও বাংলা রেস্তোরাঁ।
 
এ বিষয়ে কথা হয় তেজগাঁও জোনের সহকারী উপ পুলিশ কমিশনার মাহিন ফরাজীর সাথে। তিনি সকালের সময়কে বলেন, এই লকডাউনের মধ্যে হোটেল এবং রেস্তোরাঁর ভেতরে বসিয়ে খাবার খাওয়ার কোনো নিয়ম নেই। যেহেতু বসে খাওয়াচ্ছে সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা