ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের (র‍্যাগিং) ঘটনায় তদন্ত কমিটি গঠন


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১২-৯-২০২৩ দুপুর ৪:১৭
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাধিক শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার হওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠিত হয়েছে। 
 
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ বিষয়টি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকারকে আহ্বায়ক করে গঠিত এই তদন্ত কমিটিতে সদস্য-সচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী। সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল মুয়ীদ।
 
উল্লেখ্য, এর আগে সোমবার (১১ সেপ্টেম্বর) র‍্যাগিং-এর প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের একজন ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান ও নিলয় মাহমুদ রুবেল।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য