নাগেশ্বরীতে ৬৪ কেজি গাঁজাসহ ট্রাকচালককে আটক
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাথরবাহী ট্রাকের ভেতর থেকে ১ মণ ২৪ কেজি গাঁজাসহ ট্রাকচালককে আটক করেছে মাদকব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়। আটককৃত ট্রাকচালক বিপ্লব মিয়া রংপুরের তাজহাট এলাকার সাজু মিয়ার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর-এর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক দিলারা রহমান নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই একটি ট্রাকে মাদকদ্রব্য গাঁজা পরিবহনের খবর পেয়ে থানা পুলিশের সহযোগিতায় ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের নাগেশ্বরী এএসপি সার্কেল অফিসের সামন থেকে ট্রাকটি আটক থানায় নিয়ে আসে। পরে পাথরবোঝাই ট্রাকের ভেতর থেকে ১৭টি পোটলা থেকে ১ মণ ২৪ কেজি গাঁজা উদ্ধার করে ট্রাক চালককে আটক করে ট্রাকটি জব্দ করা হয়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিম পাথরবাহী ট্রাকে ৬৪ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে তারা থানায় তারা একটি এজাহার দিয়েছেন। সেটি মামলার জন্য প্রক্রিয়াধীন আছে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু