ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক হলেন অভিনেতা বৃন্দাবন দাস


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১৫-৯-২০২৩ দুপুর ৪:১৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করেছেন নাট্যকার ও পরিচালক বৃন্দাবন দাস। পড়াবেন নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ে। আজ কর্মস্থলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ।

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছেন। ক্লাসও নিয়েছেন শিক্ষার্থীদের। নতুন এই অভিজ্ঞতা প্রসঙ্গে বৃন্দাবন বললেন, ‘ভালো লাগছে। সবার সঙ্গে আলাপ-আলোচনা বা যোগাযোগ স্থাপন করতে পারলে তো আনন্দ হয়। আমারও খুব ভালো লাগছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে সেই সুযোগটি করে দিয়েছে।’

স্বামীর এ অর্জনে আবেগাপ্লুত হয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশিও। সামািজক যোগাযোগ মাধ্যমের পাতায় তিনি লিখেছেন, ‘ভদ্রলোক আজ কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসাবে যোগদান করল। অনেক কাল পাশে আছি, কিছু চাওয়া নাই তার। মানুষকে সম্মান দেয় নির্বিকার ভাবে, সেটারও বিনিময় চাই না! যখন তার নাটকে হাজার হাজার সিডি বিক্রি হয়, তখন এক শুভাকাঙ্ক্ষী বলেছিল, বৃন্দাবনের বৃহস্পতি এখন তুঙ্গে, নিজে প্রোডাকশন করতে বলো। মাথার ওপর বিরাট লোনের বোঝা নিয়ে আমিও বলেছিলাম সে কথা! বলেছিল, আমি কি তাহলে আর নাট্যকার থাকলাম খুশি, সাথে ব্যবসায়ীটা যুক্ত হবে। বললাম, করছে তো সবাই? বলে, সবাই যা যা পারে আমি তো পারি না!

যেখানে একটু অর্থনৈতিক সুযোগ আছে, শতবার বলেও তাকে একটু উদ্যোগী করা যাবে না! কত মানুষ অর্থলগ্নি করতে চেয়েছে নাটক, সিনেমার জন্য! প্রত্যেককে নেগেটিভটাই আগে বলেছে। এখানে লাভসহ অর্থ ফেরত পাবার অনিশ্চয়তার কথা জানিয়েছে! জীবনের চলার দাম বাড়তে বাড়তে আকাশ ছুঁয়েছে। বাচ্চা প্লে-গ্রুপ থেকে ইউনিভার্সিটি ৪র্থ ইয়ার। একই আছে তার উদ্যোগহীনতা এবং বিলাসিতার প্রতি অনাগ্রহ।' 

আবেগ প্রকাশ করে অভিনেত্রী খুশি আরও বললেন, ‘তোমার এই চাতুরীহীন, নির্মোহ উদ্যোগহীনতা, ছেলেদের নিজেকে পরিমাপ করতে শিখিয়েছে। আমরা রোজ সুন্দরের স্বপ্ন দেখবো। পূরণ হবে না, আবার পরেরদিন কিছুটা বিয়োগ করে ভাববো! সেটাও না হলে স্বপ্ন বদলে নেবো, তুমি ভেবো না! তুমি আছো, এর চেয়ে বড় সুন্দর আমাদের কাছে আর কিছু নাই।’

উল্লেখ্য, বৃন্দাবন দাসের রচনায় সম্প্রতি ‘প্যারালাল’ নামে একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু হয়েছে। পরিচালনা করছেন এজাজ মুন্না। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শহীদুল ইসলাম সাচ্চু, শাহনাজ খুশি, সৌম্য, দিব্যসহ আরও অনেকে। 

এমএসএম / এমএসএম

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার

পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা

কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ