ঢাকা লিগের শুরুতে খেলবেন না মাশরাফি
আজ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল)। আবাহনী ও পারটেক্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ১২ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই খেলছেন এই টুর্নামেন্টে। মোহামেডানের অধিনায়ক সাকিব। আবাহনীর ক্যাপ্টেন মুশফিকুর রহীম। প্রাইমে তামিম ইকবাল। এর মধ্যে নেই মাশরাফির নাম। প্রস্তুতির ঘাটতি থাকায় টুর্নামেন্টের শুরু থেকে তিনি খেলবেন না। করোনার কারণে হঠাৎ করেই ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি। এ কারণে সেভাবে প্রস্তুতি নেয়ার সুযোগ পাননি মাশরাফি।
তিনি বলেন, আগে নিয়মিত খেলার মধ্যে থাকতাম। বিরতিতে থাকলেও লিগ শুরুর অনেক আগে জানতে পারতাম, তখন প্রস্তুতি নিতাম। এখন তো সেই পরিস্থিতি নেই। বলা যায় অনেকটা হঠাৎ করেই জানতে পেরেছি, খেলা শুরু হচ্ছে। যা সময় পেয়েছি, প্রস্তুতির জন্য পর্যাপ্ত ছিল না। ব্যস্ততাও ছিল। প্রস্তুতি ছাড়া খেলার সিদ্ধান্ত নেয়া কঠিন।
অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, জৈব সুরক্ষা বলয়ও একটি কারণ। ২০ থেকে ২২ দিন হোটেলে সুরক্ষা বলয়ে থাকার মতো মানসিক অবস্থা আমার নেই। তাড়নাও কমেছে। লিগে ভালো করলে জাতীয় দলে সুযোগ থাকবে বা বিবেচনায় আসতে পারি, এমন হলেও চ্যালেঞ্জটা নেয়া যেত। পারফর্ম করার চেষ্টা করতাম। কিন্তু বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নেয়ার পরও জায়গা পাইনি। প্রিমিয়ার লিগে খুব ভালো করলেও ওইভাবে কিছু হবে না, লাভ নেই।
টুর্নামেন্টের শেষের দিকে খেলার পরিকল্পনা আছে মাশরাফির। মাঝের এই সময়ে অনুশীলন করে নিজেকে প্রস্তুত করতে চান তিনি।
প্রীতি / জামান
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ