সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই: ভিসি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই।
উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের নেতৃত্বে নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বৃহস্পতিবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদনকালে একথা বলেন।
উপাচার্য আবেগাপ্লুত কণ্ঠে বলেন, বাঙালির রাখাল রাজা, যাঁর নেতৃত্ব ছাড়া আমরা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে পারতাম না তাঁর জন্মভূমিতে এসে আমি প্রশান্তি অনুভব করছি। বঙ্গবন্ধুর দৈহিক মৃত্যু হলেও তাঁর আদর্শের মৃত্যু নেই উল্লেখ করে তিনি বলেন, মুজিবাদর্শকে বুকে ধারণ করে বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো পরীক্ষা বা নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে বিজয়ী হতে হবে। শিক্ষা দিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ— এই স্লোগানকে রূপদান করতে চাই। তাহলেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সহজতর হবে।
বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। এরপর উপাচার্য ও ট্রেজারার জাতির পিতার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন শেষে মন্তব্য বইয়ে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন।
এসময় তাঁদের সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস ও প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, কর্মকর্তা পরিষদের সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মো. রামিম আল করিম, অতিরিক্ত পরিচালক ও পিএস টু ভিসি এস এম হাফিজুর রহমান, সহকারী রেজিস্ট্রার ও পিএস টু ট্রেজারার মোশতাক আহম্মদ এবং কর্মচারী সমিতি (গ্রেড-১১-১৬)’র সভাপতি মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।
ট্রেজারার হিসেবে যোগদানের পর আজ প্রথমে তিনি ধানমন্ডির ৩২ নম্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আতাউর রহমান গত ১৪ আগস্ট ২০২৩ পূর্বাহ্ণে বিশ্ববিদ্যালয়ের ৭ম ট্রেজারার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। যোগদানের পরই নবনিযুক্ত ট্রেজারার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু ভাস্কর্য ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্যের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
Link Copied