ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

পিছিয়ে গেলো নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীসভার তারিখ


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৪-৯-২০২৩ দুপুর ১:২২
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীসভা আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পেছানো হলো ২ দিন। অর্থাৎ আগামী ২৭ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত হবে এ কর্মীসভা। এদিন বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে এ কর্মীসভার আয়োজন করা হবে।  
গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবশত কর্মীসভার তারিখ পরিবর্তন করা হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার কর্মীসভা পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৩ বুধবার দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে।
 
উল্লেখ্য এর আগে গত ১৯ সেপ্টেম্বর সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রলীগের নজরুল বিশ্ববিদ্যালয় শাখায় কর্মীসভা আয়োজনের তারিখ ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এমএসএম / এমএসএম

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার

পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা

কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ