ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয় গুণগতমান অক্ষুণ্ন রেখে নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ করছে


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২৫-৯-২০২৩ দুপুর ৪:৪৮
পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চ্যালেঞ্জ ও তা উত্তরণে করণীয় শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা আজ ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সোমবার অনুষ্ঠিত হয় ঢাকার গুলশানস্থ আমরি হোটেলে। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এম.পি. প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। 
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জনাব মহিবুল হাসান চৌধুরী এম.পি. ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মুহম্মদ আলমগীর। সভার সভাপতিত্ব করেন শিক্ষাসচিব জনাব সোলেমান খান। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব জনাব মো. আবদুল মতিন।
 
কর্মশালায় প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এম.পি. প্রকল্প যথাসময়ে সম্পন্ন করার জন্য গুরুত্বারোপ করেন। এসময় জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, নজরুল বিশ্ববিদ্যালয় গুণগতমান অক্ষুণ্ন রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের সমস্ত কাজ করে যাচ্ছে।
 
এই কর্মশালায় দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর, কোষাধ্যক্ষ প্রফেসর ড. আতাউর রহমান ও প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. জোবায়ের হোসেন উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য