ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

অদৃশ্য শক্তিতে ধোপাজানে চলছে পাড় কাটার মহোৎসব


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ৭-৮-২০২১ বিকাল ৫:৩৭

সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে চলছে বালু-পাথর উত্তোলনের মহোৎসব। দিনের বেলা ছোট ছোট কাঠের নৌকা দিয়ে বালু ও পাথর নিয়ে আসছে কিছু অসহায় মানুষ। অসহায় ও গরিব মানুষ পেটের দায়ে বালু-পাথর উত্তোলন করে তাদের জীবিকা নির্বাহ করে। কিন্তু রাতের আ‍ঁধারে একটি সিন্ডিকেট নির্দিধায় চালাচ্ছেন তাদের ড্রেজার মেশিনের তাণ্ডবলীলা। কাইয়েরগা‍ঁও ও আদাং নদীর পাড় হতে ড্রেজার মেশিন চালিয়ে বড় বড় বাল্কহেড লোড করে। রাতের মধ্যে লোড করে তাড়াতাড়ি দুর্লভপুর, জামালগঞ্জ ও অন্যান্য জায়গায় নিয়ে আনলোড করে। দিনের বেলা দেখতে গেলে দেখা যায় নদীতে শুধু কাঠের নৌকা (পংগপাল) চলে। মাঝেমধ্যে এই ছোট ছোট কাঠের নৌকার ওপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আর প্রত্যেক রাতে লাখ লাখ টাকা ইনকাম করা বড় বড় নৌকা আটক হয় না, হয় না তাদের জেল-জরিমানা।

স্থানীয়রা সাংবাদিকদের বলেন, আমাদের এলাকার নদী ইজারাবিহীন হওয়ায় নদীতে বালু-পাথর উত্তোলন করা বন্ধ রয়েছে। আমরা আমাদের ছোট ছোট নৌকা নিয়ে সিলেটের নদী কোম্পানিগঞ্জ ফাজিলপুর নদীতে নৌকা চালানোর জন্য যাই। ওই সব নদীতে ডাকাতদের ভয়ে প্রতিনিয়ত খুমকির মুখে পড়তে হয়। জানমালের ক্ষয়ক্ষতিকে ‍উপেক্ষা করে আমাদের নৌকা চালাতে হয়। আমাদের এলাকার নদী ধোপাজানে আমরা আমাদের জীবিকা নির্বাহের জন্য কোনো সুযোগ পাচ্ছি না। কয়েকজনে সিন্ডিকেট সাজিয়ে রাতের আ‍ঁধারে বালু-পাথর নৌকায় ভর্তি করে অন্য এলাকায় বিক্রি করে আসছে। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, নদীটিকে কয়েকজনের কাছে জিম্মি না রেখে এলাকার অসহায় ও সকল ধরনের মানুষের জন্য খুলে দেয়া হোক।

জানা জায়, এই সিন্ডিকেটটি প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে  ৫০-৬০টি নৌকা লোড করে  আসছে প্রতি রাতে। সদর থানার কাইয়েরগাঁও ও বিশ্বম্ভরপুর থানার আদাং নদীতে চলছে বালু-পাথর উত্তোলন। জনগণের প্রশ্ন, সিন্ডিকেটের কাছে প্রশাসন কি জিম্মি, নাকি সবাই এক হয়ে ধোপাজান লুটেপুটে খাচ্ছে?

একাধিক সূত্রে জানা গেছে, ধোপাজান চলতি নদীর মুখে সদর থানা পুলিশের টহল, জিনারপুর বাজারে বিশ্বম্ভপুর থানা পুলিশের টহল, ডিবি পুলিশের টহল, টুকের বাজারে নৌ পুলিশের ফাঁড়ি এবং প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা থাকা সত্ত্বেও কিভাবে প্রতিনিয়ত বড় বড় বাল্কহেড ও ড্রেজার মেশিন চলে, সেটাই এখন রীতিমতো সবাইকে ভাবিয়ে তুলেছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু-পাথর উত্তোলনে কঠোর অবস্থানে রয়েছেন বলে জানা যায়।

এমএসএম / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা