রোনালদোকে নিয়ে গুগলে কী খুঁজলেন কোহলি?
ক্রিশ্চিয়ানো রোনালদো, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা। ইংলিশ লিগ ও স্প্যানিশ লিগে ব্যাপক কৃতিত্ব অর্জজনের বর্তমানে খেলছেন ইতালিয়ান লিগে। সেখানে তিনি দাপটের সঙ্গে নিজের পারফম্যান্স দেখিয়ে যাচ্ছেন। সেখানেও অন্যতম সেরা গোলদাতা রোনালদো।
অন্যদিকে, বিরাট কোহলি, অন্যতম সেরা ক্রিকেট তারকা। ভারতের অধিনায়ক। ক্রিকেটের বিশ্ব সেরা তারকাদের মধ্যে কোহলি রয়েছেন প্রথম সারিতে।
বর্তমানে মুম্বাইতে নিভৃতবাসে রয়েছেন কোহলি। তবে ভারত অধিনায়কের মন পড়ে রয়েছে ফুটবলের দিকে। এমনই বলছে তার ইনস্টাগ্রাম। ২ জুন ইংল্যান্ড পাড়ি দেবেন কোহলি-সহ ভারতীয় দল। প্রথমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং তার পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। তবে কোহলি খোঁজ নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো সম্পর্কে। কিন্তু তিনি রোনালদো সম্পর্কে কী খুঁজলেন জানেন কি?
ইনস্টাগ্রামে এক অনুরাগী কোহলিকে প্রশ্ন করেন, গুগলে সব শেষ কী সম্বন্ধে খোঁজ করা হয়েছিল। তার উত্তরে ভারত অধিনায়ক লেখেন, “রোনালদোর দলবদল সম্পর্কে।”
কোহলির ফুটবলের প্রতি ভালবাসা কারোর অজানা নয়। কিছু দিন আগে গোলপোস্টে শট মারতে দেখা গিয়েছিল তাকে। সেই ভিডিও দেখে ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রি প্রশিক্ষণের পাঠ দেবেন কি না জিজ্ঞেস করেছিলেন তাকে।
এই মুহূর্তে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে রয়েছেন রোনালদো। আগামী মৌসুমেও সেই দলেই খেলবেন কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে সমর্থকদের মনে। কোহলির মনেও যে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তা বলাই যায়।
এর আগেও এক সাক্ষাৎকারে কোহলি জানিয়েছিলেন যে তার প্রিয় ফুটবলার রোনালদো। পর্তুগিজ ফুটবলারের কর্মক্ষমতা এবং কাজের প্রতি দায়বদ্ধতা মুগ্ধ করেছে ভারত অধিনায়ককে।
প্রীতি / জামান
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ