ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রত্যাগত আওয়ামী প্রবাসী লীগ এর সংবর্ধনাসভা অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১২-১০-২০২৩ দুপুর ৪:১৪
১১ অক্টোবর বুধবার সন্ধ্যায় ফার্মগেটের গ্র্যান্ড মহল পার্টি সেন্টারে প্রত্যাগত আওয়ামী প্রবাসী লীগ এর পক্ষ থেকে কুয়েত প্রবাসী, বাংলাদেশ ও কুয়েতের বিশিষ্ট ব্যাবসায়ী সাবেক ছাত্রলীগ ও বর্তমান আওয়ামী লীগ নেতা ভি আই পি লক্ষ্মীপুর ২ আসন থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নয়ন প্রত্যাশী রাশেদ মোশাররফ পাঠান কে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম। সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান জীবুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন, মমতাজ হোসেন চৌধুরী, নজরুল ইসলাম সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, এম এ রাশেদ ও প্রধান বক্তা মোঃ আল মামুন সরকার। সকলেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে প্রবাসী নেতৃবৃন্দের পক্ষ থেকে সংসদে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন এবং আগামী দিনে যাতে প্রবাসীদের জন্য কিছু আসন বরাদ্দ দেওয়া হয় সে লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় রাশেদ মোশাররফ পাঠান এর মনোনয়ন লাভের জন্য সকল রকমের সহযোগিতারও আশ্বাস দেন নেতৃবৃন্দ। স্বাধীনতা বিরোধীদের রুখে দিতে প্রত্যাগত আওয়ামী প্রবাসীলীগ তাদংর এই অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলেও অঙ্গীকার করেণ এ ছাড়াও জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে অচিরেই সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের নিয়ে ঢাকায় একটি মহাসমাবেশ করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
 
 

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি