ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে কলেজ শিক্ষক ও যুবলীগ নেতা নিহত


অশোক কুমার বিশ্বাস, মনিরামপুর photo অশোক কুমার বিশ্বাস, মনিরামপুর
প্রকাশিত: ১৬-১০-২০২৩ বিকাল ৫:৫৭

মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে উদয় সংকর বিশ্বাস (৪৮) নামে যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৭টার দিকে উপজেলার পাঁচাকড়ি গ্রামের বৈকালী সড়কে এ ঘটনা ঘটে। নিহত উদয় সংকর পাঁচাকড়ি গ্রামের মৃত রনজিৎ বিশ্বাসের ছেলে। তিনি নেহালপুর স্কুল এন্ড কলেজের সংস্কৃত বিষয়ের সহকারী অধ্যাপক, টেকারঘাট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। এছাড়া তিনি পাঁচাকড়ি বৈকালী সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানায়, টেকারঘাটে প্রতিদিন ভোরে বাজার বসে। বিশেষ করে ফজরের নামাজের পরপরই এখানে মাছ বাজার জমে ওঠে। গতকাল সোমবার ভোরে উদয় ওই বাজারে মাছ কিনতে আসেন। সকাল ৭টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে নওয়াপাড়া-কালীবাড়ি সড়কে বৈকালী মোড়ে পৌছুলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। দুবৃত্তরা সংখ্যায় দুই জন ছিল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। গুলিবিদ্ধ যুবলীগ নেতা ও কলেজ উদয়কে আহত অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক উদয়কে মৃত ঘোষনা করেন।
পাচাঁকড়ি গ্রামের বৈকালী মোড়ের চায়ের দোকানদার বাসুদেব চক্রবর্তী জানান, মোটরসাইকেল যোগে অজ্ঞাত দুই আমার দোকানে আসেন।একজনের মাথায় হেলমেট ছিল। অপরজনের মাথা হেলমেট ছিল না। তবে তাদেরকে আগে কখনো এলাকাতে দেখিনি। সকাল ৭ টার পরপরই উদয় বাড়িতে ফিরছিল। পাকা সড়ক ধরে বাড়িতে যাওয়ার সময় তাকে পেছন থেকে গুলি করা হয়েছে। গুলি শব্দ শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখে মোটরসাইকেলে করে দুইজন পালিয়ে যাচ্ছে।
সম্প্রতি পাঁচাকড়ি টেকারঘাট বালিকা বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উদয় সংকর বিশ্বাস। নির্বাচনের দুই মাসের মাথায় ওই বিদ্যালয়ে ৩ টি নিয়োগ সম্পন্ন হয়েছে। কমিটি গঠন এবং নিয়োগ সংক্লান্ত বিষয়টি এলাকায় একটি মহলের সাথে বিরোধ চলছিল বলে এলাকার লোকজন দাবী করেছেন। 
উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু বলেন, উদয় সংকর নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
থানার ওসি শেখ মনিরুজ্জামান হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের লোকজন হত্যাকান্ডের কারণ উৎঘাটন এবং ঘাতদের আটকের ব্যাপারে তৎপর রয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সহকারী পুলিশ সুপার (মনিরামপুর) আশেক সুজা মামুন কালবেলাকে বলেন, উদয় হত্যাকান্ডের বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। লাশ খুলনার হাসপাতালে, সেকারনে এখন নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ধারনা করা হচ্ছে দুবৃত্তদের গুলিতে নিহত হয়েছেন উদয়।
এদিকে, প্রকাশ্যে রাস্তার উপর গুলি করে যুবলীগ নেতাকে হত্যাকান্ডের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন