নৌ অ্যাম্বুলেন্স কার্যক্রম গতিশীল করার উদ্দেশ্যে মতবিনিময় সভা
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রণজিত চৌধুরী রাজনের সভাপতিত্বে নৌ অ্যাম্বুলেন্স কার্যক্রম গতিশীল করার উদ্দেশ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিশ্বম্ভরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম সাজিদ, ফতেপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্য, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার মাঠপর্যায়ের কর্মচারীবৃন্দ, সুসেবা নেটওয়ার্কের সদস্য পিসিএসভিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ইউপি সচিব, সাংবাদিক শফিউলসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুঠোফোন সংযুক্ত হন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সাদি উর রহীম জাদিদ, সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা উপ-পরিচালক নিরাঞ্জন বন্ধু দাম, সহকারী পরিচালক (সিসি) ডা. নণী ভূষণ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লা হেল মারুফ ফারুকী।
সভা শেষে ইউনিয়ন স্বাস্থ্য ও কল্যাণ কেন্দ্রের বাসস্থান, সেবা কার্যক্রম ও ফতেপুর ইউনিয়নে নির্মাণাধীন মুজিবপল্লীর নির্মাণ কার্যক্রম পরিদর্শন করা হয়।
মাতৃসেবা তরী পরিচালনায় গতিশীলতা আনায়নে উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান সফর উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদি উর রহিম জাদিদের সাথে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বসে আজকের সভার মতামত উপস্থাপন করে সার্বিক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
সভায় বক্তরা আশা করেন, অবহেলিত ফতেপুর ইউনিয়নে মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে গতিশীলতা আনায়ন ও প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধিতে এ মাতৃসেবা তরী বিশেষ ভূমিকা রাখবে।
এমএসএম / জামান
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা