বঙ্গমাতা সার্বক্ষণিক বঙ্গবন্ধুর পাশে ছিলেন : এমপি মিসবাহ
সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদে বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সার্বক্ষণিক বঙ্গবন্ধুর পাশে ছিলেন। বঙ্গবন্ধুর অ বর্তমানে তিনিই দিক নির্দেশ দিয়েছেন। সংসারের পাশাপাশি রাজনীতি ও সামলেছিলেন। রোববার (৮ আগস্ট) বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সামসুদদোহা, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও ইউএনওগণ।
এছাড়াও জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, অসহায় ও দুস্থ নারীদের মাঝে ত্রাণ বিতরণ।
বেগম ফজিলাতুন্নেছা মুজিবের রুহের মাগফিরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এমএসএম / জামান
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা
রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা
Link Copied