কুড়িগ্রাম জেলায় শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল
কুড়িগ্রাম জেলায় শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্বাচিত হয়েছে নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজ। “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভিক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্য বিষয়ে জেলা প্রশাসনের আয়োজনে বুধবার “শেখ রাসেল দিবস ২০২৩” উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি অডিটরিয়ামে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়। এতে জেলার শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্ধারণ প্রতিযোগিতায় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজকে প্রথম স্থান নির্ধারণ করে সনদপত্রসহ পুরস্কার প্রদান করা হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকের নিকট আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো. কাজীউল ইসলাম, জেলা জজকোর্টের আইনজীবী এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিল্পকলা একাডেমির সাধরণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত