শিলা বেগম
মাসালা নাড়ু
উপকরণ
ভাতের চাল ১ কেজি, আখের গুড় ৫০০গ্রাম, গোটা জিরা ১ টেবিল চামচ, গোটা ধনিয়া ১ টেবিল চামচ, মৌরী ১ টেবিল চামচ, তেজপাতা ২ টা, লবঙ্গ ১০টা, এলাচ ১০টা, গোলমরিচ ১০টা, দারুচিনি ২ টুকরা, শুকনা মরিচ ৫টা, স্বাদমতো লবণ।

প্রণালী
প্রথমে ভাতের চালটা ধুয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন ৫ মিনিট। তারপর চুলায় একটা পাত্রে বসিয়ে গরম করে চালটা ভেজে নিবেন। ভাজা হয়ে গেলে চাল গুলো ঠাণ্ডা করে একটা ব্লেণ্ডারে গুঁড়া করে নিবেন। তারপর সব মসলা একসাথে করে গুঁড়া করে নিবেন। চুলায় একটি পাত্রে বসিয়ে আখের গুড় দিয়ে তার মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে নাড়তে থাকবেন যতক্ষণ না আঠালো ভাব না আসে ততক্ষণ চুলায় নাড়তে থাকবেন। আঠালো হয়ে আসলে চালের গুড়ার সাথে মসলাগুলো মিক্স করে নেড়ে উঠিয়ে নিবেন। এরপর শীল পাটায় ভালো করে মিক্স করে নিবেন। ভালো করে মিক্স হয়ে আসলে গরম গরম অবস্থায় হাতে একটু পানি ভিজিয়ে নিয়ে মুটি মুটি করে নাড়ু বানিয়ে নিবেন। নাড়ু বানানো হয়ে গেলে এক ঘন্টার জন্য রেস্টে রেখে পরিবেশন করুন।
Sunny / Sunny
ইফতারে মুরগির মাংসের টিকিয়া তৈরির রেসিপি
রোজা ভাঙুন পুষ্টিকর আলুর স্যুপ দিয়ে
ইফতারের জন্য খেজুরের স্মুদি তৈরির রেসিপি
আলুর ডোনাট তৈরির সহজ রেসিপি জেনে নিন
বরইয়ের চাটনি তৈরির রেসিপি জেনে নিন
বেগুন-টমেটোর ভর্তা তৈরির সহজ রেসিপি
মুইঠা পিঠা তৈরির রেসিপি জেনে নিন
গুঁড়া দুধ দিয়ে সন্দেশ তৈরির রেসিপি
চিকেন পুরি তৈরির রেসিপি জেনে নিন
ভর্তার সৃজনশীল প্রকাশ ফারজানা বাতেন এর বই শত ভর্তার ভুবনে
চিংড়ি মাছের তিল ললিপপ
ডিম আলুরচপ