নাগেশ্বরীতে মুদি ব্যবসায়ীকে হত্যার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের মুদি ব্যবসায়ী আব্দুল কুদ্দুসকে ফুড পয়জনিং করে হত্যা ও তার কাছ থেকে ২৮ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে স্থানীয় মজিবর রহমান ও আজিজার রহমানের ফাঁসি ও টাকা উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার বেলা ১১টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের রায়গঞ্জ উচ্চ বিদ্যালয় গেটের সামনে এ মানববন্ধন করেন তারা। এতে শহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন হত্যাকান্ডের শিকার আব্দুল কুদ্দুছের ছেলে হাফিজুর রহমান হাবু, হামিদুল ইসলাম, স্থানীয় আবুল কাশেম মাস্টারসহ অনেকে। পরে একটি বিক্ষোভ মিছিল রায়গঞ্জের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা অভিযোগ করে বলেন, পশ্চিম রায়গঞ্জের রায়চান্দারপাড় এলাকার আব্দুল কুদ্দুসের নিকট বিভিন্ন সময় জমি বন্ধক বাবদ ২৮ লাখ ৫০ হাজার টাকা নিয়ে তা আত্মসাৎ করেন অভিযুক্ত মজিবর রহমান ও আজিজার রহমান। এই টাকা ফেরত চাইলে চলতি বছরের ২৭ জুলাই আব্দুল কুদ্দুসের চায়ের সাথে কীটনাশক মিশিয়ে খাইয়ে তাকে হত্যা করা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে কুড়িগ্রাম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
আব্দুল কুদ্দুসের বড় ছেলে হাফিজুর রহমান হাবু বলেন, আমি একজন প্রতিবন্ধী মানুষ। তারা দুই ভাই প্রায় ১৩ বছর যাবত ভারতের দিল্লিতে ভাঙ্গারীর ব্যবসা করতো। এ সময় দুই ভাই মিলে বিভিন্ন সময় তার বাবার কাছে টাকা পাঠালে বিভিন্ন সময় সন্তোষপুর এলাকার মৃত শুকুর আলীর ছেলে মজিবর রহমান ও আজিজার রহমানের নিকট ২৮ লাখ ৫০ হাজার টাকা দিয়ে প্রায় ৫ একর জমি বন্ধক নেন। পরে এই টাকা ফেরত চাইলে তারা ষড়যন্ত্রমূলকভাবে আমার বাবাকে মেরে ফেলেছে। বিষয়টি তদন্ত করে খুনীদের গ্রেপ্তার ও তাদের ফাঁসি চাই এবং আমাদের টাকা ফেরত চাই।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত