ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রামেক হাসপাতালে করোনা-উপসর্গে আরো জনের ২১ মৃত্যু


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১০-৮-২০২১ দুপুর ১১:২০
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৯ নারীসহ ২১ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (১০ ‍আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে মৃত্যু হয় তাদের। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে ৯৮ জনের। মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জন, উপসর্গ নিয়ে ১৪ জন এবং নেগেটিভ হওয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর ১০ জন, পাবনা ও নওগাঁর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ২ জন এবং নাটোরের ১ জন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৬৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯৮ জনের। রাজশাহীতে পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ২৩ দশমিক ১০ শতাংশ।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৩৯৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৩ জন এবং হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন।

এমএসএম / জামান

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ