ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

নাগেশ্বরীতে সাড়ে ২৮ লাখ টাকা হাতাতে মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ১৬-১১-২০২৩ দুপুর ৩:৪৫

কুড়িগ্রামের নাগেশ্বরীর রায়গঞ্জে বাবার মুত্যুর পর তার বর্গা নেয়া সাড়ে ছয় বিঘা জমি সাড়ে ২৮ লাখ টাকায় বন্ধক নেয়ার দাবী তুলেছেন তার দুই ছেলে হাফিজুল ইসলাম হাবু ও হামিদুল ইসলাম। টাকা হাতাতে তাদের বাবাকে হত্যা করা হয়েছে অভিযোগে আদালতে মামলা করেছেন। এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মজিবর রহমান ও আজিজার রহমানের পরিবার। বৃহস্পতিবার বেলা ১২টায় নাগেশ্বরী প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন লিখিত অভিযোগে ভুক্তভোগী মজিবর রহমান অভিযোগ করেন, উপজেলার রায়গঞ্জের রায়চান্দারপাড় এলাকার আব্দুল কুদ্দুস জীবদ্দশ্যায় তাদের সাড়ে ৬ বিঘা জমি বর্গা নিয়ে চাষ করতেন। প্রতি মৌসুমে ধান কাটা মাড়াইয়ের পর তাদের ধান বুঝে দিতেন। আব্দুল কুদ্দুসের দুই ছেলে ভারতের দিল্লীতে থাকতেন। 
মজিবর রহমান দাবী করেন, এরমধ্যে গত ২৭ জুলাই রায়গঞ্জ বাজারে তার নিজস্ব মুদি দোকানে অসুস্থ হয়ে পড়েন আব্দুল কুদ্দস। পরে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদযন্ত্রক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে ওইদিন জানা যায়। পরে তার দাফন করা হয়। বাবার মৃত্যুর তিন সপ্তাহ পরে ভারতের দিল্লী থেকে আসেন তার দুই ছেলে হাফিজুল ইসলাম হাবু ও হামিদুল ইসলাম। আসার কয়েকদিন পরে দাবী তোলেন জমিগুলো ২৮ লাখ ৫০ হাজার টাকায় বন্দক নিয়েছেন তাদের বাবা। বিষয়টি নিয়ে রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে অভিযোগ দেন তারা। পরে শালিশী বৈঠক বসলে বন্দক নেয়ার কোন প্রকার প্রমাণ দিতে না পারায় বিষয়টি অমীমাংসিত থেকে যায়। পরে হয়রানী ও জমি দখলের চেষ্টার অভিযোগে আদালতে আর একটি মামলা করেন মজিবর রহমান। এদিকে মৃত্যুর ৯৫ দিন পর তার বাবাকে হত্যা করা হয়েছে দাবী করে আদালতে মামলা করেন ছেলে হাফিজুল ইসলাম হাবু। গত ১৩ নভেম্বর হামিদুল ইসলাম হাবুরা এলাকায় মানববন্ধনও করেন।
সংবাদ সম্মেলনে মজিবর রহমান বলেন, আব্দুল কুদ্দুস জমি বর্গা নেয়ার সময় তার ছেলেরা ভারতে থাকায় তারা কিছুই জানে না। তারা আসার পরে কোন অভিযোগ করেননি। পরবর্তীতে তারা অন্যের কু-পরামর্শে দাবীগুলো তুলছে। এতো টাকা জমি বন্দক নিলে তাদের স্ট্যাম্প থাকার কথা। ঋণগ্রস্থ হয়ে পড়ায় টাকা হাতিয়ে নিতে এসব মিথ্যা অভিযোগ করছে তারা। তিনি বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশের আবেদন জানান সংবাদ সম্মেলনে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন