আদম তমিজিকে গ্রেপ্তারে সঠিক সময়ের অপেক্ষায় র্যাব
পরিস্থিতি অনুকূলে এলেই আদম তমিজি হককে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে র্যাব। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, আদম তমিজির নামে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে, তার বাসায় অভিযানের সার্চ ওয়ারেন্টও রয়েছে। অভিযোগের ভিত্তিতে সব নিয়ম মেনেই আমরা তাকে আইনের আওতায় আনতে তার বাসায় যাই। বৃহস্পতিবার র্যাব কর্মকর্তারা নিয়ম মেনেই ম্যাজিস্ট্রেট, ডাক্তারসহ সেখানে অভিযানে যান।
র্যাব জানায়, তাকে গ্রেপ্তারে অভিযানে গেলে তিনি বেশকিছু অপ্রীতিকর ঘটনা ঘটান। এমন পরিস্থিতি এড়াতে তাকে গ্রেপ্তার করা হয়নি। তবে অভিযান চলমান আছে, পরিস্থিতি অনুকূলে এলে তাকে গ্রেপ্তার করা হবে।
খন্দকার মঈন আরও বলেন, তার বাসায় একজন ইউকে নাগরিক ছিলেন, চতুর্থ স্ত্রী ছিলেন। সকল নিয়ম মেনেই আমরা গ্রেপ্তার করতে চেষ্টা করি। কিন্তু একপর্যায়ে তিনি ছুরি নিয়ে সুইসাইড করার হুমকি দেন, জানালার গ্লাস ভেঙে ফেলেন, এক পা বাইরে দিয়ে লাফ দেওয়ার হুমকি দেন। এমনকি তার স্ত্রীকেও বাসার উপর থেকে ফেলে দেওয়ার হুমকি দেন। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গ্রেপ্তার করা হয়নি, কিন্তু আমাদের অভিযান চলমান আছে। পরিস্থিতি অনুকূলে এলে তাকে আইনের আওতায় আনা হবে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, আমরা স্বাভাবিকভাবে তাকে গ্রেপ্তার করতে চাই। তিনি একেকবার একেক স্টেটমেন্ট দিচ্ছিলেন। এর আগে তিনি তার ফ্যাক্টরির সব শ্রমিকদের কাভার্ডভ্যানে ডেকে এনে আটকে রেখেছিলেন। এরপর বাসার মেইন গেট ঝালাই করে দিয়েছেন, যাতে কেউ বের হতে না পারে। এমনকি শ্রমিকরা বের হতে গেলে তাদেরকেও আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।
পরে আমরা তার বাসায় গেলে শ্রমিকরা বের হয়ে যান। অভিযানের সময় এক ব্রিটিশ নাগরিক ও স্ত্রীকে সাথে নিয়ে ব্ল্যাকমেইলিং করেন। আমরা শুনেছি ইতিমধ্যে তার বন্ধু পরিচয় দেওয়া সেই ব্রিটিশ নাগরিক চলে গেছেন। আমরা স্বাভাবিক ও সুস্থভাবে তাকে আইনের আওতায় আনতে চাই।
এমএসএম / এমএসএম
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ