৩০ মিনিটে ৩৫০ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৪ মে) লেনদেনের শুরুতে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সেই সঙ্গে ভালো গতি দেখা যাচ্ছে লেনদেনে। আধাঘণ্টার লেনদেনেই ডিএসইতে ৩৫০ কোটি টাকার লেনদেন হয়ে গেছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দামবৃদ্ধির মধ্যদিয়ে, যা লেনদেনের প্রথম আধাঘণ্টা অব্যাহত ছিল।
লেনদেনের শুরু হওয়ার পর প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়ে যাওয়ায় প্রথম মিনিটেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে যায়। আর ৩০ মিনিটের লেনদেনে বাড়ে ৫০ পয়েন্ট। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাও বাড়ে। ১০টা ৪৪ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্টে বাড়ে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৬ পয়েন্ট বেড়েছে। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৩ পয়েন্ট।
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দামবৃদ্ধির তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৫৪টির। আর ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪৬৪ কোটি ৫২ টাকা।
এদিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪০ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২৩ কোটি ৯৬ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ১৭৪ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
প্রীতি / জামান
তাপে বাংলাদেশের ক্ষতি ১৮০ কোটি ডলার, ঢাকায় বছরে নষ্ট ১৬ লাখ কর্মঘণ্টা
আরও বেড়েছে মাছ-মুরগি-ডিমের দাম
তীব্র গরমে বাংলাদেশের আর্থিক ক্ষতি ১.৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক
বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত
চট্টগ্রামের অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
৩২০ টাকা কেজি কাঁচামরিচের ঝালে নাকাল রাজধানীবাসী
টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি
পাঁচ মাসের যুদ্ধ ও হরমুজ বন্ধ থাকার পরও তেলের দাম কেন আকাশ ছুঁচ্ছে না
দলীয় জার্সির বাজারে ভাটা, ভিন্ন পরিকল্পনায় ব্যবসায়ীরা
আজকের মুদ্রার রেট: ২০ জুলাই ২০২৬
২০ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?