ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

রুহেল এর মনোনয়ন পত্র কিনলেন প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৮-১১-২০২৩ রাত ৯:৩৭

 

১৮ নভেম্বর শনিবার থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন পত্র বিক্রি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সকাল থেকে লোকে লোকারণ্য বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। মনোনয়ন প্রত্যাশী,সমর্থকদের ভীড়ে মুহুর্মুহু স্লোগানে সরগরম হয়ে উঠে গুলিস্তান এলাকা। ভিড় অতিক্রম করে ছেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ এর সদস্য মাহবুব রহমান রুহেল এর জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করতে হাজির হন বাংলাদেশ আওয়ামী লীগ এর সিনিয়র প্রেসিডিয়াম সদস্য,চট্টগ্রাম-১ মীরসরাই আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

বিগত একযুগ এর বেশি সময় ধরে মীরসরাইয়ের আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তৃণমূল পর্যায়ে সক্রিয় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য  রুহেল।  আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্নেহভাজন হিসেবে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করার সক্ষমতা দেখিয়েছেন তিনি।

গত কয়েকবছরে মীরসরাই তথা চট্টগ্রাম এর তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেন তিনি। পাশাপাশি এলাকার মুরুব্বি শ্রেণীর স্নেহ কুড়িয়েছেন। দীর্ঘদিন ধরে তরুণ প্রজন্ম থেকে রুহেলকে জনপ্রতিনিধি হিসেবে দেখার জোরালো আওয়াজ উঠেছে। সে কারণে হয়তো রুহেল এর জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। রাজনৈতিক সংশ্লিষ্টরা এমনটি মনে করছেন। 

এ সময় মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেকে চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভুঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক এনায়েত নয়ন,মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন,বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম,সাবেক মেয়র ভিপি নিজাম উদ্দিন,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি রায়হান কাইজার,মিরসরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Sunny / Sunny

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন