ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু ফেন্সিং টুর্নামেন্ট-এ চ্যাম্পিয়ন আনসার-ভিডিপি


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ২০-১১-২০২৩ বিকাল ৫:৩৩

বঙ্গবন্ধু ৮ম প্রেসিডেন্ট কাপ ফেন্সিং টুর্নামেন্ট-এ সর্বাধিক পদক জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গত ১৫ থেকে ১৯ নভেম্বর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট ১৪টি ক্লাবের দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১০টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৭টি তাম্রসহ মোট ২৩ টি পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেন্সিং দল। অন্য দিকে, ১টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৩টি তাম্র পদক অর্জনের মাধ্যমে রানার্স-আপ হয় মিরপুর ফেন্সিং ক্লাব।

উক্ত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিয়ার রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মোঃ জিয়াউল হাসান। এছাড়া বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ড. আতিয়ার রহমান বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন ও খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন। এ সময় তিনি বাংলাদেশ আনসার ও ভিডিপি ক্রীড়া দলের খেলোয়াড়দের প্রসংসা করেন।

বিশেষ অতিথি আনসার-ভিডিপির উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মোঃ জিয়াউল হাসান বলেন, “ক্রীড়াঙ্গনে বাাংলাদেশ আনসার ও ভিডিপি এক অবিস্মরণীয় নাম। এ বাহিনীর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি মহোদয় অত্যন্ত ক্রীড়ামোদী ব্যক্তিত্ব। তিনি বাহিনীর ক্রীড়া দলকে অনন্য উচ্চতায় আসীনের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।”

Sunny / Sunny

৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান

৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

বাজেভাবে হারের পর বাংলাদেশের দল নির্বাচন নিয়ে প্রশ্ন

বাংলাদেশের হারের পরেও ঔদ্ধত্যপূর্ণ লিটন, দিলেন অজুহাত

কোন পরিস্থিতিতে জাতীয় দল ছাড়লেন রোনালদো, জানালেন পর্তুগিজ কোচ

কড়া রোদের মাঝেও দেড় ঘণ্টা পর খেলা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

অস্থিরতার মাঝেই স্থায়ীভাবে পর্তুগালের ক্যাম্প ছাড়লেন রোনালদো

পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়

ম্যান সিটির শাস্তি নিয়ে নতুন প্রশ্ন

এক নম্বর গিলের আরও কাছে কোহলি, ৩৩৩ ধাপ লাফ ইংল্যান্ড ব্যাটারের

পর্তুগাল দলে হঠাৎ অস্থিরতা, রোনালদো ও কোচকে নিয়ে বসছেন ফেডারেশন সভাপতি

দুর্বৃত্তের গুলিতে নিহত বুলগেরিয়ার শীর্ষ ক্লাবের মালিক

অবশেষে ভারতের জার্সিতে আকিব নবির অভিষেক