নির্বাচন পর্যবেক্ষণে ১২ দেশের ৪৪ জনের আবেদন
বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ১২টি দেশ থেকে ৪৪ জন পর্যবেক্ষক আসবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যার মধ্যে উগান্ডা থেকেই আসছে ১১ জন পর্যবেক্ষক। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
এখন পর্যন্ত যেসব দেশ থেকে বাংলাদেশের ভোট পর্যবেক্ষণের আবেদন এসেছে- অস্ট্রেলিয়া থেকে ১ জন, ইতালিয়ান ১ জন, আইরিশ ১ জন, স্লোভাক ১ জন, বৃটিশ ১ জন, ফ্রেঞ্চ ১ জন, উগান্ডা থেকে আসবে ১১ জন, জার্মানি থেকে আসবে ২ জন, জাপানিজ ১ জন, সুইডিশ ১ জন, নিউজ এজেন্সি এএফপি থেকে ১২ জন, ভারতীয় ১ জন, সাউথ এশিয়ান ফোরাম থেকে আসবে ৪ জন, বৃটিশ হাইকমিশন থেকে থেকে ১ জন, নিউ দিল্লি টেলিভিশন থেকে আসবে ২ জন। সব মিলিয়ে ৪৪ জন পর্যবেক্ষক আসার জন্য ইসিকে জানিয়েছে।
এর আগে, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলো সময় বাড়ানোর আবেদন করেছিল। তাদের আবেদনের সুপারিশ কমিশনে উপস্থাপন করা হয়েছিল। এটা কমিশন অনুমোদন করেছে। এক্ষেত্রে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য ৭ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে। অশোক কুমার আরও বলেন, এখন পর্যন্ত ১২টি দেশের বিভিন্ন সংস্থা, পর্যবেক্ষকের আবেদন পেয়েছি। সংস্থা হিসেবে চারটা সংস্থার আবেদন পেয়েছি।
আবিদ রহমান / আবিদ রহমান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের