ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

গুজব-অপপ্রচারে রোধে তৎপর আওয়ামী লীগ


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ২৪-১১-২০২৩ বিকাল ৬:৫২

দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়তের গুজব-অপপ্রচার রোধে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা জন্য গঠিত তথ্যপ্রযুক্তি বিষয়ক উপ-কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এ এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্যদের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষত সদস্যরা সারা দেশের আওয়ামী লীগের ইউনিটের সাথে নির্বাচন কেন্দ্রীক গুজব অপপ্রচার রোধে অনলাইনে কাজ করবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর তথ্য-প্রযুক্তি (আইটি) বিষয়ক উপ- কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. সবুরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. হোসেন মনসুর।

প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন, আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই এর সমন্নয়ক প্রকৌশলী তন্ময় আহম্মেদ। প্রশিক্ষণে অনলাইনে মাধ্যমে গুজব অপপ্রচার রোধ এবং সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের কৌশলসহ বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়।

এসময় গুজব অপপ্রচার রোধ,
নির্বাচনের জন্য বিশেষ কনটেন্ট প্রস্তুত ও সবর্ত্র ছড়িয়ে দেওয়া এবং আওয়ামী লীগের উন্নয়ন প্রচার করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয় প্রশিক্ষণে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, নির্বাচন কেন্দ্রীক অনেক অপপ্রচার গুজব ছাড়াতে চাচ্ছে। দেশের মানুষকে বিভ্রান্তি করতে চাচ্ছে বিএনপি-জামায়াত। এসব বিভ্রান্তি অপপ্রচারের বিরুদ্ধে অনলাইন-অফলাইনে আমাদের প্রচার চালাতে হবে। দেশের মানুষকে সত্য জানাতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার সব ক্ষেত্রে উন্নয়ন করেছে। দেশের মানুষের উন্নয়ের জন্য কাজ করছে। আগামীতে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সবাইকে এক সাথে কাজ করতে হবে।

এমএসএম / এমএসএম

এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

‘আওয়ামী লীগের হয়ে কাজ করা ব্যক্তিরা সরকারের আশ্রয়ে দুর্নীতি করছে’

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখার পরামর্শ রাশেদ খাঁনের

৪৯তম বিসিএসে বাদ ৫৭ জন, ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন এবি পার্টির

'সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ভাবে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে'

বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির

ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে

মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের