ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ভারত থেকে এলো ১৪ ট্রাক কাঁচামরিচ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১০-৮-২০২১ রাত ৯:৩৪

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪ ট্রাক ভারতীয় কাঁচামরিচ বাংলাদেশে প্রবেশ করে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, প্রথম দিনে ১৪ ট্রাক কাঁচামরিচ আমদানি করা হয়েছে। আরো আমদানি করা হবে।

ভোমরা স্থলবন্দরের সিনিয়র রাজস্ব কর্মকর্তা আকবর হোসেন জানান, প্রতি ট্রাকে ৬-৭ টন কাঁচামরিচ আছে।

সাতক্ষীরা বড় বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, বর্তমানে দেশীয় কাঁচামরিচ পাইকারি বাজারে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১২০ টাকায় আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকায়। দিনপাঁচেক আগেও খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৯০-৯৫ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ায় দাম বেড়েছে। তবে আমদানি করা মরিচ বাজারে উঠলে দেশীয় মরিচ বিক্রি কমে যাবে।

জামান / জামান

আলোচনা ছাড়াই এক বছরে বিকডার তিন দফা চার্জ বৃদ্ধি

হাইকোর্টের আদেশে ফিরে পেল বামার লাইসেন্স, একীভূতের সিদ্ধান্ত স্থগিত

সহজে মিলবে বৈদেশিক মুদ্রা, বাড়বে বাণিজ্যে অর্থায়নের সুযোগ

টাকা তুলতে আসেননি অর্ধেক গ্রাহক, নতুন আমানত এলো ২৭০০ কোটি

এলডিসি উত্তরণের পর সক্ষমতা ধরে রাখতে শক্তিশালী আইপিআর ব্যবস্থা জরুরি

বিদেশি ক্রেতাদের ভুয়া তথ্য-ব্ল্যাকমেইল: রক্ষা পেতে নোমান গ্রুপের আকুতি

সিডিবিএলের ক্যাশ ম্যানেজমেন্ট সেবা দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

ব্যাটারি তৈরির আড়ালে ৩ কোটি ২৮ লাখ টাকার ভ্যাট ফাঁকি

বাংলাদেশ-ভারত বাণিজ্যে নতুন উদ্যোগ, বিটুবি টাস্কফোর্সের তাগিদ

বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়া যাচ্ছে ডিসিসিআইয়ের ৩৯ সদস্যের প্রতিনিধিদল

পরিচালক ছেলেকে শেয়ার উপহার দিলেন সাধারণ শেয়ারহোল্ডার মা

প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে

ডমিনেজ স্টিলের পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা