ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

নাগেশ্বরীতে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক আলোচনাসভা


লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী photo লতিফুর রহমান লিংকন, নাগেশ্বরী
প্রকাশিত: ১৯-১২-২০২৩ দুপুর ৩:৩৩

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বাজেট বাড়ুক শিক্ষায়, নারী পুরুষ সমতায় এই প্রতিপাদ্য বিষয়ে ভাব বাংলাদেশের আয়োজনে,  মালালা ফান্ড প্রজেক্ট এর অর্থায়নে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতার মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ডিএম একাডেমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম আনিসুর রহমান এর সভাপতিত্বে এবং ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এমএ আলীম খানের সঞ্চালণায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার-(ভূমি) আশিক আহমেদ, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম, নাগেশ্বরী প্রেসক্লাব এর সভাপতি ওমর ফারুক, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, নেওয়াশী ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান মুকুল, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, রায়গঞ্জ হাতিয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল-আমিন,  কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আলহাজ্ব মো. নুর ইসলাম মিয়া, বুড়িরহাট দাখিল মাদরাসার সুপার সোহরাব হোসেন, আশার আলো পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আজিজার রহমান মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষায় জেন্ডার বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিক্ষায় জিডিপির ৪ শতাংশ বরাদ্দের জন্য সরকারের প্রতি অনুরোধ করেন।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক

রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন