ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

২৫০ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৩-১২-২০২৩ দুপুর ৩:১৫

২০২২ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ২৫০ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ২৩ ডিসেম্বর  ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উক্ত বৃত্তির চেক প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত ৫০ (পঞ্চাশ) জন ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃত্তির অর্থ গ্রহণ করেন এবং অবশিষ্ট ২০০ জন ছাত্র-ছাত্রীর বৃত্তির অর্থ তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে। 

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ এবং সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, মিঞা কামরুল হাসান চৌধুরী ও  এম. আখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ ও মোঃ নাজিমউদ্দৌলা এবং কোম্পানী সচিব মোঃ আবুল বাশার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মোঃ সামছুদ্দোহা (শিমু)।

বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন মোঃ জাকারিয়া, মোঃ আতিকুল ইসলাম ও সাম্মি আক্তার। বৃত্তিপ্রাপ্ত ২৫০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ছাত্র ১২৫ জন ও ছাত্রী ১২৫ জন রয়েছেন। ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ বর্তমানে দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত ২৫০ জন শিক্ষার্থীদেরকে মাসিক কিস্তি আকারে সর্বমোট ৩ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হবে।  

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক ২০০৬ সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন সবসময় পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। সমাজের সবার জন্য ন্যায্য ও মানসম্মত শিক্ষা সুনিশ্চিত করার জন্য সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান ব্যাংকের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ। শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতায় অনুপ্রাণিত হয়ে দেশের পশ্চাৎপদ জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে পরিকল্পিতভাবে বিভিন্ন ধরণের অনুদানসহ সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক কর্তৃক এই বৃত্তি প্রদান শুধুমাত্র মেধাবী শিক্ষার্থীদেরকে আর্থিকভাবে সহযোগিতা নয় বরং তাদেরকে অনুপ্রেরণা, সাহস ও উৎসাহ প্রদান। বিগত বছরগুলোতে সমাজের অসচ্ছল জনগোষ্ঠীর শিক্ষার্থীরা যে কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করেছে তার স্বীকৃতি হিসেবে ব্যাংকের পক্ষ থেকে মেধাবীদেরকে এই স্বীকৃতি প্রদান। আমরা চাই ভবিষ্যতে তারা দ্বিগুণ উৎসাহ ও উদ্দীপনা নিয়ে পড়াশুনায় গভীর মনোনিবেশ করে নিজের, পরিবারের, সমাজের ও সর্বোপরি দেশের ভাগ্য উন্নয়নে কাজ করবে। জ্ঞান অর্জনের পাশাপাশি মেধাবীদেরকে নৈতিকভাবে উন্নত মানুষ হওয়ার আহ্বান জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।

Sunny / Sunny

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত

কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ

শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম