ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট (আইপিএম) বাংলাদেশ-এর নতুন কার্যকরী পরিষদ গঠন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১১-১-২০২৬ দুপুর ১:৪৬

ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট (আইপিএম) বাংলাদেশ—বাংলাদেশের প্রথম মানব সম্পদ (এইচআর) পেশাজীবীদের সংগঠন এর ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সংগঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে এ নতুন পরিষদ গঠিত হয়।

নবগঠিত কার্যকরী পরিষদে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব এনামুল হক, হেড অব এইচআর, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লিমিটেড। মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব হাসান আল মাহমুদ, সহকারী রেজিস্ট্রার (মানবসম্পদ), সাউথইস্ট বিশ্ববিদ্যালয়।

নতুন কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ আইপিএম বাংলাদেশ-এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা মানব সম্পদ ব্যবস্থাপনায় পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং সদস্যদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন সুযোগ সৃষ্টিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

১৯৮০ সালে আইপিএম বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের অগ্রযাত্রায় অবদান রাখা সকল সাবেক নেতৃবৃন্দ, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে নবগঠিত কার্যকরী পরিষদের নেতৃত্বে আইপিএম বাংলাদেশ ভবিষ্যতে আরও গতিশীল, কার্যকর ও সদস্যবান্ধব ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত