ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ইউনিকো হাসপাতালে অ্যান্টিনেটাল কেয়ার প্যাকেজ উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৮-১-২০২৬ বিকাল ৬:২৪

ইউনিকো হাসপাতালে অ্যান্টিনেটাল কেয়ার প্যাকেজ সেবা গত ৭ই জানুয়ারি ২০২৬ তারিখে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হয়। এই সেবা গর্ভবতী মা ও শিশুর জন্য নিরাপদ, স্বয়ংসম্পূর্ণ এবং সহানুভূতিশীল প্রসব চিকিৎসা নিশ্চিত করবে। 
এই প্যাকেজের মধ্যে থাকছে গর্ভধারণ থেকে শুরু করে প্রসব-পরবর্তী সময় পর্যন্ত অন্তঃসত্ত্বা মায়েদের ধারাবাহিক সেবা প্রদান। এখানে নিয়মিত অ্যান্টিনেটাল চেকআপের পাশাপাশি দম্পতিদের জন্য শিক্ষামূলক সেশন, গর্ভকালীন ও প্রসবকালীন ব্যায়াম, প্রসব ব্যথা ব্যবস্থাপনা, প্রসব-পরবর্তী যত্ন এবং নবজাতক পরিচর্যার বিষয়ে সঠিক নির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে।  
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান, চেয়ারম্যান, ওজিএসবি হাসপাতাল ও আইআরসিএইচ। আরো উপস্থিত ছিলেন ইউনিকো হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আর্দ্রা কুরিয়েন, চিফ অব মেডিক্যাল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ সহ সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা মা ও তাঁদের স্বামীদের শতস্ফূর্ত উপস্থিতি ছিল খুবই উৎসাহব্যঞ্জক।
ইউনিকো হাসপাতালের মূল লক্ষ্য হলো নরমাল প্রসব ও VBAC (Vaginal Birth After Cesarean) প্রসবকে উৎসাহিত করা, জরুরি প্রয়োজন ছাড়া সিজারিয়ান ডেলিভারি কমানো এবং সর্বাধুনিক ও নিরাপদ সেবা নিশ্চিত করা। 

Aminur / Aminur

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত