ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

‘এক্সিলেন্স ইন কর্পোরেট গভর্ন্যান্স’ অ্যাওয়ার্ড পেলেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৮-১-২০২৬ বিকাল ৫:১০

এনআরবিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়াকে কর্পোরেট গভর্ন্যান্সে উৎকর্ষতা,  স্বচ্ছতা  ও জবাবদিহিতা নিশ্চিত করে আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণে নেতৃত্বের ভূমিকার স্বীকৃতি হিসেবে ‘এক্সিলেন্স ইন কর্পোরেট গভর্ন্যান্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। সম্প্রতি স্থানীয় এক হোটেলে এনআরবি গ্লোবাল কনভেনশনে মো. আলী হোসেন প্রধানিয়ার হাতে এ পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
এই পুরস্কার ব্যাংকিং খাত তথা কর্পোরেট জগতে সুশাসন, সচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক মান নিশ্চিত করতে কার্যকর নেতৃত্ব প্রদানে মো. আলী হোসেন প্রধানিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি বহন করে। একইসঙ্গে এটি এনআরবিসি ব্যাংক পিএলসির কর্পোরেট সুশাসন শক্তিশালীকরণের মাধ্যমে  গ্রাহকদের জন্য টেকসই এবং নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানে অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন।
এনআরবি ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা এনামুল হক এনামসহ প্রায় ২৫টি দেশ থেকে আগত প্রবাসী উদ্যোক্তা, শিল্পপতি, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষক ও আইটি পেশাজীবী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ

গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত

গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‌র‌্যালি

উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান

অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বিএসটিআই'র অভিযান

উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন