ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএমআইসিএস প্রথম ও দ্বিতীয় ব্যাচের সনদ বিতরণ


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৬-১-২০২৬ দুপুর ৪:২৭

৩ জানুয়ারি, ২০২৬ রোজ শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীন প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি (পিএমআইসিএস) প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় ব্যাচের ৬৫ জন গ্রাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কম্পিউটার বিজ্ঞানে দক্ষ মানবসম্পদ তৈরি এবং দেশের সাইবার নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ২০২৩ সালে বাংলাদেশে প্রথমবারের মতো দেড় বছর মেয়াদি এই মাস্টার্স প্রোগ্রাম চালু করা হয়। সরকারি ও বেসরকারি খাতে সাইবার সুরক্ষা নিশ্চিত করতে পিএমআইসিএস প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদ এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. উপমা কবির। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এম. লুৎফর রহমান, পূবালী ব্যাংক পিএলসি এর এমডি ও সিইও জনাব মোহাম্মদ আলীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মোট ৬৭ জন শিক্ষার্থীর হাতে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি ডিগ্রির সনদ তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা সাইবার নিরাপত্তা খাতে দক্ষ জনবল তৈরিতে এবং এ খাতে দেশের নিজস্ব প্রযুক্তিগত বুদ্ধিমত্তা ও সক্ষমতা বৃদ্ধি করতে এ ধরনের প্রফেশনাল প্রোগ্রামের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে এ প্রোগ্রামের পরিসর আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

 

এমএসএম / এমএসএম

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি

বাউবির ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামে সনদবিহীন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দুইগুণ বাড়বে: বেবিচক চেয়ারম্যান

আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উপলক্ষে আইইউবিএটিতে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত

গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক

ডিএসইতে ‘স্থিতিশীল পুঁজিবাজার: অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচল করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত

আন্তর্জাতিক সেবিকা দিবসে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬

বাংলাদেশে PMI নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন

জনস্বাস্থ্য রক্ষায় তামাক কোম্পাানির সাথে আপোষ নয় শতাধিক তামাকবিরোধী সংগঠনের আহবান

এনআরবিসি ব্যাংকের ২০২৬ সালের প্রথম প্রান্তিকের