ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে-তে বিশ্বজিৎ চৌধুরীর উপন্যাস ‘নার্গিস’ নিয়ে আলোচনা
সম্প্রতি ব্র্যাক ব্যাংক চট্টগ্রাম রিডিং ক্যাফের সদস্যরা বিশ্বজিৎ চৌধুরীর মনোমুগ্ধকর উপন্যাস ‘নার্গিস’ নিয়ে এক সাহিত্যসভার আয়োজন করে। প্রখ্যাত কবি কাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী সৈয়দা খাতুন ‘নার্গিস’ নামে পরিচিত ছিলেন। উপন্যাসটিতে এই সৈয়দা খাতুন, অর্থাৎ নার্গিসের জীবনকে শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে।
এই উপন্যাসে নজরুল এবং নার্গিসের মধ্যে থাকা রহস্যময় সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে, যা তাঁদের বিয়ের রাতে তাঁদের আকস্মিক বিচ্ছেদ থেকে শুরু হয়েছিল। তাঁদের বিচ্ছেদের বহু বছর পর নার্গিসকে লেখা নজরুলের একটি মর্মস্পর্শী চিঠিকে কেন্দ্র করে সুনিপুণভাবে এই আখ্যানটি নির্মাণ করেছেন বিশ্বজিৎ চৌধুরী। এই চিঠিকে উপন্যাসের ভিত্তিপ্রস্তর হিসেবে বেছে নিয়ে এটিকে ঘিরে লেখক প্রেম, ত্যাগ এবং সহনশীলতার গল্প বুনেছেন।
আলোচনার সময় উপন্যাসটি রচনায় নিজের অনুপ্রেরণার বিষয়ে বিশ্বজিৎ চৌধুরী বলেন, “স্কুলের একটি অনুষ্ঠানে ‘নার্গিসের কাছে নজরুলের চিঠি’ আবৃত্তি শুনে এই নারীর সম্পর্কে আমার কৌতূহল সৃষ্টি হয়। এরপর সেই কৌতূহল আর কখনো ম্লান হওয়ার সুযোগ তৈরি হয়নি। কবি নজরুলের জীবন ও সাহিত্য তুলনামূলকভাবে সহজবোধ্য হলেও অস্পষ্টতায় আচ্ছন্ন নার্গিস নামের এক তরুণীকে কে চিনবে? অনেক বছর ধরে তাকে নিয়ে গবেষণা করে অবশেষে ‘নার্গিস’ উপন্যাসটি লিখলাম। এতে প্রেম ও বলিদানে ভরা এবং ক্ষয়ে ক্ষয়ে স্বর্ণোজ্জ্বল হয়ে ওঠা একজন নারীর জীবন চিত্রিত করার চেষ্টা করেছি আমি।”
রিডিং ক্যাফেতে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত তুলে ধরে বলেন যে, নজরুল ও নার্গিসের সম্পর্ক শুধু রহস্যময়ই নয়, কৌতূহলোদ্দীপকও বটে। ইতিহাসের এই অধ্যায়ের বর্ণনামূলক ব্যাখ্যার জন্য তারা লেখক বিশ্বজিৎ চৌধুরীর প্রশংসা করেন। একজন নিবেদিতপ্রাণ গবেষক ও ঐতিহাসিকের সততা নিয়ে বিশ্বজিৎ চৌধুরী গল্পটিকে একটি প্রাণবন্ত ও চিত্রময় রূপ দিয়েছেন। উপন্যাসে চিত্রিত ঘটনাগুলোর একটি বিশ্বাসযোগ্য এবং সুসঙ্গত ক্রম তৈরির লক্ষ্যে এর সত্যতা বজায় রেখে ঘটনার তারিখ এবং বর্ণিত তথ্যগুলো সংমিশ্রণ করতে পারার চ্যালেঞ্জ নিয়ে সাহিত্যসভার আলোচকরা লেখকের প্রশংসা করেন। ঘটনা যেখানে শেষ হয়, সেখানে কল্পনার মাধ্যমে গল্পকে প্রসারিত করার ক্ষেত্রে লেখকের দক্ষতারও প্রশংসা করেছেন তারা।
রিডিং ক্যাফের সাহিত্যসভাটি একটি চমৎকার প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয়েছিল, যেখানে উৎসাহী পাঠকরা লেখকের সাথে উপন্যাসের বিষয়গত উপাদানের পাশাপাশি নজরুল ও নার্গিসকে ঘিরে ঐতিহাসিক প্রেক্ষাপটের আরো গভীরে অনুসন্ধান করেন।
চট্টগ্রাম রিডিং ক্যাফের সদস্যরা এরকম একটি জ্ঞানগর্ভ এবং সমৃদ্ধ সাহিত্যসভার আয়োজন করতে পেরে গর্বিত, যা পাঠ ও বুদ্ধিবৃত্তিক আলোচনার সংস্কৃতি গড়ে তোলার ব্যাপারে তাদের অঙ্গীকারকে তুলে ধরে। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ