টানা পঞ্চমবারের মতো দেশের সবচেয়ে সেরা ব্র্যান্ড বিকাশ
ভোক্তা জরিপে টানা পঞ্চমবারের মতো দেশীয় ও বহুজাতিক শীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্য থেকে সবচেয়ে সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে বিকাশ। ২০১৯ থেকে ২০২২ এর ধারাবাহিকতায় এ বছরও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-এ মনোনীত শীর্ষ ১৫টি ব্র্যান্ডের মধ্যে ‘বেস্ট ব্র্যান্ড’ নির্বাচিত হয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটি। পরপর পাঁচ বছর সম্মানজনক এই স্বীকৃতির পাশাপাশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ক্যাটাগরিতেও টানা সপ্তম বারের মতো ‘মোস্ট লাভড ব্র্যান্ড’ নির্বাচিত হয়েছে বিকাশ।
এক যুগের যাত্রায় দেশের সব শ্রেণী-পেশার মানুষের প্রতিদিনকার আর্থিক লেনদেনে স্বাধীনতা ও সক্ষমতা এনে দিয়ে বিকাশ যেভাবে সকলের জীবনের অংশ হয়ে উঠেছে এবং আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিয়ে গেছে, সেই অবদানেরই ধারাবাহিক স্বীকৃতি এবারেরও এই অর্জন।
২৩ ডিসেম্বর বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-এর ১৫তম সংস্করণ। এনসার্চ লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী দি ডেইলি স্টারের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর, চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ফেরদৌস ইউসুফ, চিফ কমিউনিকেশন্স অফিসার মাহফুজ সাদিক, চিফ রিস্ক অফিসার আহম্মেদ আশিক হোসেন, হেড অব ব্র্যান্ড আশরাফ-উল-বারী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ভোক্তা সন্তুষ্টি অর্জনে ব্র্যান্ডগুলোকে আরও অনুপ্রাণিত করতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম গত প্রায় দেড় যুগ ধরে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ আয়োজন করে আসছে। দেশজুড়ে ৮ বিভাগ থেকে ১০ হাজার ভোক্তার ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে সেরা ব্র্যান্ড বাছাইয়ের প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এবারের আয়োজনে মোট ৫৬ টি অ্যাওয়ার্ড দেওয়া হয়, পাশাপাশি ৪০টি ক্যাটাগরির ২য় ও ৩য় ‘মোস্ট লাভড ব্র্যান্ড’-এর নামও ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ