ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

২০২৪-২০২৫ সালের জন্য এবিবি’র নতুন বোর্ড অব গভর্নরস নির্বাচিত 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৫-১২-২০২৩ দুপুর ৪:৫১

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি) এর ২০২৪-২৫ মেয়াদের জন্য নতুন নির্বাচিত বোর্ড অব গভর্নরস ও বিভিন্ন পদে নির্বাচিত কর্মকর্তাদের নাম প্রকাশ করেছে। ২৩ ডিসেম্বর ২০২৩ ঢাকায় আয়োজিত এবিবি-এর ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।   
ব্র্যাক ব্যাংক পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন এবিবি-এর চেয়ারম্যান হিসেবে পুনর্র্নিবাচিত হয়েছেন। চেয়ারম্যান হিসেবে তার পুনঃনির্বাচন ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত তার সফল নেতৃত্বের ধারাবাহিকতার পরিচায়ক।


নির্বাচিত তিনজন ভাইস চেয়ারম্যান হলেন - ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ মনিরুল মওলা, সিটি ব্যাংক পিএলসি-এর এমডি অ্যান্ড সিইও মাসরুর আরেফিন, এবং ডাচ-বাংলা ব্যাংক পিএলসি- এর এমডি অ্যান্ড সিইও আবুল কাশেম মো. শিরিন। এবিবি’র সদস্যরা আরও দু’জন কর্মকর্তা নির্বাচিত করেছেন। তারা হলেন – নতুন সেক্রেটারি জেনারেল প্রাইম ব্যাংক পিএলসি-এর এমডি অ্যান্ড সিইও হাসান ও. রশীদ এবং ট্রেজারার মিডল্যান্ড ব্যাংক লিমিটেড-এর এমডি অ্যান্ড সিইও মো. আহসান-উজ জামান।

১৬ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত বোর্ড অব গভর্নরস ১ জানুয়ারি ২০২৪ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। হোসেনের নেতৃত্বে বোর্ড এবিবি- এর মিশন ও লক্ষ্যগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে ব্যাংকিং খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। 
এবিবি বোর্ড অব গভর্নরস- এর সকল নবনির্বাচিত সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিদায়ী বোর্ডের প্রতিও তাদের নিরলস প্রচেষ্টা এবং গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত