পদ্মা ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ তালহা
কাজী মোঃ তালহা পদ্মা ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ১৯ ডিসেম্বর ২০২৩ তারিখে যোগদান করেছেন। পদ্মা ব্যাংকে যোগদানের আগে তালহা এনআরবিসি ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ইসলামিক ব্যাংকিং উইন্ডোর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি প্রচলিত এবং ইসলামিক ব্যাংকিং উভয় ক্ষেত্রে ৩৩ বছরের একটি বর্ণাঢ্য কর্মজীবনে ইসলামিক ব্যাংকিং, সিআরএম, আইসিটি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, রিটেইল ও বিজনেস ডেভেলপমেন্ট, কর্পোরেট মার্কেটিং এবং শাখা ব্যাংকিং ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মতো খ্যাতনামা প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
কাজী মোঃ তালহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত দক্ষতা অর্জেনর অংশ হিসেবে দেশে ও বিদেশে তিনি বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ